মরুর দেশে বৃষ্টি

এক পশলা বৃষ্টি -মরুর দেশে যেন উৎসব তূল্য।

আবদুস শাকুর
শারজা, আমিরাত

বৃষ্ঠি নিয়ে কাজী নজরুল লিখেছিলেন, "চপল বিদ্যুতে হেরি' সে চপলার ঝিলিক হানে কন্ঠের মনিহার, নীল আচঁল হতে তৃষিত ধরার ছুড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি শেফালিকা"। মরুর দেশে নজরুলের এই বাণী বেশিই মনে পড়ার কথা,কারন এক পশলা বৃষ্টি যেন আরব দেশ গুলুতে সোনার হরিণ।কালে ভদ্রে সামান্য বৃষ্টি পাত হয় আরব আমিরাতে,হলেও সেটা কিছুক্ষন স্থায়ী থাকে,তাই বৃষ্টি হতে দেখলে মহা খুশির জোয়ার নেমে জন-জীবনে।ড্রাইবার রাস্তার গাড়ি চালনোর সময় সেল্ফিতে ব্যাস্ত হয়ে পড়ে,উচ্চ ভবন থেকে জানালার ফাঁকে উকি দিয়ে বৃষ্টি দেখতে শুরু করে উৎসুক সবাই ।আজ সাড়ে ১০ টার দিকে বৃষ্টি হয় শারজায়,হঠাৎ আকাশে বিদ্যুত চমকালো,চমকালো অনুভুতি,মুহুর্তেই আবার উধাও।তাই বলা যায় বৃষ্টি মানেই আরব দেশ গুলুতে উৎসব তূল্য,যা দেখে ক্ষনিকের জন্য জন-জীবন হয় মাতোয়ারা।

চট্টগ্রামে বিয়ের কাবিন -সংস্কৃতি না অপ-সংস্কৃতি!

চট্টগ্রামে বিয়ের কাবিন নিয়ে বাড়াবাড়ি -সংস্কৃতি না অপ-সংস্কৃতি!

বিয়েকে কেন্দ্র চট্টগ্রামে অপ-সংস্কৃতির যেন অন্ত নেই।একের একের যুক্ত হচ্ছে নতুন নতুন দিক,যা মানুষ কে নীরবে কস্ট দিয়ে যাচ্ছে।এসব অপসংস্কৃতির মধ্যে কাবিন টা অন্যতম। মুসলিম বিবাহ আইনে বর স্ত্রিকে মোহরানা বা কাবিন প্রধান করবে, এটির পরিমান ইসলামে সর্বনিম্ন ১০ দেরহাম পরিমান হলেও বেশি কত হবে সেটা নির্ধারিত নয়।বর এবং কনের সম্মতিতে নির্ধারিত হওয়ার বিধান থাকলেও আমাদের দেশে অবিভাবকরাই মূলত মোহরানা ধার্য করে থাকেন।বরের আর্থিক অবস্থা,কনের আত্বীয় সজনের (খালাত বোন ফুফাত বোন ইত্যাদি) 'র কাবিন কত, সেটার উপর ভিত্তিতে এটা অবিভাবকরা দু পক্ষের সম্মতিতে নির্ধারন করেন।আজ থেকে ৮/৯ বছর আগেও এটি ঠিক ইসলামে যে রকম বলা হয়েছে সেটা অনুস্বরণ করে করা হত।কিন্তু দিন দিন মানুষ এটাকে জটিল এং কঠিন করে তুলছে। এখন মেয়ে পছন্দ হয়েছে বললেই কনে পক্ষ আগে থেকে ২০ লক্ষ কাবিন দিতে হবে, এমন দাবী নিয়ে বসে থাকে,এবং এক্ষেত্রে অন্যদের উদাহরন গুলু পেশ করে,না হয় তারা সাফ জবাব দেয় হবেনা বলে। পরিণতিতে বর পক্ষ অসহায়ের মত এটা সংস্কৃতির অংশ হিসাবে মেনে নিয়ে রাজি হয়ে যায়,মোটেও চিন্তা করেনা তার সামর্থ কতটুকু।কিন্তু পরে দেখা যায় যখনই কোন পারিবারিক সমস্যা দেখা দেয়, কনে পক্ষ থেকে চাপ দেওয়া শুরু হয় বিভিন্নভাবে ,কাবিন বেশি হওয়ায় অসহায়ের মত আচারন করতে হয় বরকে।কারন সাধারনত কাবিনের টাকা গুলু পরিশোধ করা হয়না,তাই বর তৎক্ষনাৎ রাজি হলেও আদৌ চিন্তা করেনা তার সামর্থ কতটুকু।ফলে কোন কারনে বিবাহ বিচ্ছেদ ঘটলে এগুলু পরিশোধ করতে হয়, এবং এক্ষেত্রে হিমশিম খেতে হয়,ঘটে বিভিন্ন অনাকাঙ্গিত ঘটনা। সাম্প্রতি রাউজানে বিবাহ বিচ্ছেদ ও অতিরিক্ত কাবিন সংক্রান্ত কারনে মেয়ে আর শাশুড়ি মিলে মেয়ের জামাইকে জবাই করার ঘটনাও ঘটেছে।তাছাড়া এই সংস্কৃতির কারনে বিবাহ বিচ্ছেদ ও বাড়ছে চট্টগ্রামে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন মতে ঘন্টায় ২ টি বিবাহ বিচ্ছেদ ঘটে চট্টগ্রামে।২০ জানুয়ারী ২০১৮ যুগান্তরের রিপোর্ট বলছে এমনটি।২০১৭ সালে চট্টগ্রাম সিটির ২ টি আদালতে মোট ৩৯২৮ টি বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়ে।অনেকেই মনে করছেন বিবাহে অতিরিক্ত কাবিনের ফলে  অনেক মেয়ে পরকিয়ায় জড়িয়ে পড়ে।স্বামীর বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা নিজ থেকেই তালাক বা বিবাহ বিচ্ছেদ চায়।মোটা অংকের কাবিন হওয়ায় অনেকেই সেটি করে বলে সাধারন মানুষের ধারনা

আবদুস শাকুর

আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ আর বাড়ছেনা

সংযুক্ত আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি এখনো।

সংযুক্ত আরব আমিরাতে ৩ মাসের সাধারন ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ শে অক্টোবর।সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের"আবাসন ও বৈদেশিক বিষয়ক" অধিদপ্তরের মূখপাত্র লেফটেনেন্ট কর্ণেল আহমদ আল দাল্লাল। তিনি  সোমবার গাল্ফ নিউজ কে এই তথ্য জানান।গাল্ফ নিউজকে জনাব দাল্লাল বলেন,"এখনো অফিসিয়াল কোন সিদ্ধান্ত হয়নি মেয়াদ বৃদ্ধির।যদি মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তিতে হয়ে থাকে,তাহলে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজন কতৃক সেটা প্রকাশিত হবে"।উল্লেখ্য অবৈধ অভিবাসীদের জন্য সাধারন ক্ষমা ঘোষনা হয়েছিল, যাতে অবৈধ ভাবে বসবাস-কারীরা নিজেদের বৈধ করে নিতে পারে,এবং যারা আউট পাস নিয়ে আরব আমিরাত ছাড়তে ইচ্ছুক কোন জেল জরিমানা ছাড়া, তারা যাতে আরব আমিরাত ছাড়তে পারে।সাধারন ক্ষমা শুরু হয়েছিল ১ আগস্ট থেকে, এই সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।উল্লেখিত সময়ের মধ্যে, যাদের ভিসা নেই অবৈধ ভাবে অবস্থান করছে, তারা ভিসা লাগানোর সুযোগ পাবে,আর চাইলে তারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতেও পারবে।সাধারন ক্ষমার আওতায় যারা আরব আমিরাত ত্যাগ করবে, তাদের পাসপোর্টে নো এন্ট্রি স্টাম্প পড়বেনা।জনাব লেফটেনেন্ট কর্ণেল আহমেদ আল দাল্লাল গনমাধ্যম কে বলেন," লোক-মূখে গুজব ছড়িয়ে পড়েছে সাধারন ক্ষমার আওতাধীন সেবা সমূহ দেওয়া হচ্ছে না এখন,এই গুজব ভিত্তিহীন।আমি সেবা প্রত্যাশিদের বলতে চাই,সাধারন ক্ষমা সংক্রান্ত যে কোন সেবা আমাদের সেন্টার সমূহে আপনারা ফেডারেল অথরিটি কতৃক নির্ধারিত তারিখ, ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন"।আমের সেন্টার,তাহসিল অফিস সহ সংশ্লীষ্ট সকল সেবা সেন্টার সমূহে গিয়ে সাধারন ক্ষমা সংক্রান্ত সেবা সমূহ নেওয়ার আহবান ও করেন জনাব দাল্লাল।
তথ্য সূত্র ঃগাল্ফ নিউজ

আবদুস শাকুর
শারজা,আরব আমিরাত
০০৯৭১৫

আরব আমিরাতে সাধারন ক্ষমার সময় বাড়ছেনা

সংযুক্ত আরব আমিরাতে সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি এখনো।

সংযুক্ত আরব আমিরাতে ৩ মাসের সাধারন ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ শে অক্টোবর।সাধারন ক্ষমার মেয়াদ বৃদ্ধির কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের"আবাসন ও বৈদেশিক বিষয়ক" অধিদপ্তরের মূখপাত্র লেফটেনেন্ট কর্ণেল আহমদ আল দাল্লাল। তিনি  সোমবার গাল্ফ নিউজ কে এই তথ্য জানান।গাল্ফ নিউজকে জনাব দাল্লাল বলেন,"এখনো অফিসিয়াল কোন সিদ্ধান্ত হয়নি মেয়াদ বৃদ্ধির।যদি মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত পরবর্তিতে হয়ে থাকে,তাহলে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এন্ড সিটিজন কতৃক সেটা প্রকাশিত হবে"।উল্লেখ্য অবৈধ অভিবাসীদের জন্য সাধারন ক্ষমা ঘোষনা হয়েছিল, যাতে অবৈধ ভাবে বসবাস-কারীরা নিজেদের বৈধ করে নিতে পারে,এবং যারা আউট পাস নিয়ে আরব আমিরাত ছাড়তে ইচ্ছুক কোন জেল জরিমানা ছাড়া, তারা যাতে আরব আমিরাত ছাড়তে পারে।সাধারন ক্ষমা শুরু হয়েছিল ১ আগস্ট থেকে, এই সুযোগ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।উল্লেখিত সময়ের মধ্যে, যাদের ভিসা নেই অবৈধ ভাবে অবস্থান করছে, তারা ভিসা লাগানোর সুযোগ পাবে,আর চাইলে তারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতেও পারবে।সাধারন ক্ষমার আওতায় যারা আরব আমিরাত ত্যাগ করবে, তাদের পাসপোর্টে নো এন্ট্রি স্টাম্প পড়বেনা।জনাব লেফটেনেন্ট কর্ণেল আহমেদ আল দাল্লাল গনমাধ্যম কে বলেন," লোক-মূখে গুজব ছড়িয়ে পড়েছে সাধারন ক্ষমার আওতাধীন সেবা সমূহ দেওয়া হচ্ছে না এখন,এই গুজব ভিত্তিহীন।আমি সেবা প্রত্যাশিদের বলতে চাই,সাধারন ক্ষমা সংক্রান্ত যে কোন সেবা আমাদের সেন্টার সমূহে আপনারা ফেডারেল অথরিটি কতৃক নির্ধারিত তারিখ, ৩১ অক্টোবর পর্যন্ত পাবেন"।আমের সেন্টার,তাহসিল অফিস সহ সংশ্লীষ্ট সকল সেবা সেন্টার সমূহে গিয়ে সাধারন ক্ষমা সংক্রান্ত সেবা সমূহ নেওয়ার আহবান ও করেন জনাব দাল্লাল।
তথ্য সূত্র ঃগাল্ফ নিউজ

আবদুস শাকুর
শারজা,আরব আমিরাত
০০৯৭১৫২৭৯২৫২০৭

News

টেস্ট ক্রিকেট কে বিদায় জানাচ্ছেন লংকান বোলার রংগনা হেরাথ।

আগামী ৬ নভেম্বর ইংল্যান্ডের সাথে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে অবসরে যাচ্ছেন শ্রীলংকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বাঁ-হাতি  স্পিন বোলার রংগনা হেরাথ।গালিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট,যেখানে হেরাথের টেস্ট অভিষেক হয়েছিল ১৯ বছর আগে।২০১৬ সালে হেরাথ ওয়ানডে ও টি ২০ কে বিদায় জানান।অবসর এর ব্যাপারে বিবিসি কে হেরাথ জানান, "সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজই আমার শেষ সিরিজ হতে পারে"।রংগনা হেরাথ মুত্তিয়া মুরালীধরনের পরে লংকান ক্রিকেটের সবচেয়ে সফল স্পিন বোলার, যিনি ৯২ টেস্টে ৪৩০ উইকেট নেন।টেস্টে সবচেয়ে সফল বোলারদের মধ্যে দশম। হেরাথ ৩৪ বার ৫ উইকেট শিকার করেন, ৯ বার পান প্রতি-টেস্টে ১০ উইকেটে করে।ইতিহাসের অন্যতম সফল এই বোলার বলেন, "প্রতিটা ক্রিকেটারের সময় আসে অবসরের,আমি মনে করি আমার অবসরের সময় এসে গেছে"।
টেস্টে এর পাশাপাশি হেরাথ ৭১ ওয়ানডে তে ৭৪ উইকেট,১৭ টি টি২০ তে নিয়েছেন ১৮ উইকেট নিয়েছেন। শ্রীলংকান ক্রিকেট বোর্ড এর প্রধান এসলে ডি সিলভা আজ সোমবার  টেক্সট বার্তা দিয়ে এটি নিশ্চিত করেন গন-মাধ্যম কে।উল্লেখ্য হেরাথ কয়েক বছর ধরে হাটুর সমস্যায় ভোগছিলেন।
সূত্র টাইমস অফ ইন্ডিয়া ও বি বি সি স্পোর্টস।
আবদুস শাকুর, ডি এস টিভি আন্তর্জাতিক ডেস্ক।

নিউজ

দেশব্যাপী বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার এবং আজ দুপুরে বিনা ওয়ারেন্টে চাকসুর এজিএস ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীমকে ডিবি পুলিশ কতৃক গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চবি ছাত্রদলের বিবৃতি।বিবৃতিতে বলা হয়-
“দুর্নীতি, দুঃশাসন ও নৈরাজ্যের অবসান ঘটিয়ে সুনীতি, সুশাসন ও সুসরকার প্রতিষ্ঠায় এদেশের জনগণ যখন মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে ভোটাধিকার তথা গণতন্ত্র পুনরুদ্ধারে সোচ্চার হচ্ছে, ঠিক তখনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে অন্যায়ভাবে কারাগারে আটক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে সাজা প্রদান, সারাদেশে হাজার হাজার বিরোধী মতাদর্শের নেতাকর্মীকে গায়েবি মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করে জনমতকে দাবিয়ে রাখার নীল নকশা করছে এ ফ্যাসিবাদী সরকার।এরই ধারাবাহিকতায় আজ দুপুরে চট্টগ্রাম শহরের জিইসি মোড় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের এজিএস জনাব মাহবুবুর রহমান শামীমকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় ওনার সাথে থাকা চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকেও গ্রেপ্তার করে ডিবি পুলিশ।”বিবৃতিতে বিএনপি নেতা মাহবুবুর রহমাম শামীম ও আবুল হাসেম বক্করকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কে আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ।বিবৃতিতে আরো বলা হয়- গণতন্ত্র মুক্তি আন্দোলনকে দমিয়ে রেখে আবারো বিনাভোটে সরকার গঠন করার নির্লজ্জ বাসনায় রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে গনতন্ত্রকামী এবং বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, তল্লাশির নামে হয়রানি, গণগ্রেপ্তার করে জেলে প্রেরণ করা বন্ধ এবং বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের মুক্তি ও প্রতিহিংসার ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিল করে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যাতে জনগণ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
অন্যথায় এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেকে সমুন্নত রাখতে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার আদোলন গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলও ক্যাম্পাসে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

News on politices

***শারজাহ আওয়ামী যুবলীগ প্রাদেশিক কমিটির উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত।****

১৮ অক্টোবর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ.এ. ই. প্রাদেশিক কমিটি সারজাহ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক Mizanur Rahaman Mizan ও যুগ্ন সাধারন সম্পাদক Sheaik Nurul Islam Rashed এর যৌথ সঞ্চলনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও সারজাহ সানাইয়া ইউনিট কমিটি গঠন কল্পে এক বিশাল কর্মী সভা সারজাহ ইয়াছমিন রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
##উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইউ.এ. ই কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক S M Shafiqul Islam,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ.এ.ই. কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি তাজ উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর আলম,দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান,ফুজিরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম, দুবাই আল আবির যুবলীগের সভাপতি এবং দুবাই যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহেদুল করিম চৌধুরী,রাস আল খাইমাহ যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,সহ সারজাহ সানাইয়া ইউনিট কমিটি যুবলীগের নেতৃবৃন্দ।এতে শেখ রাসেলের জন্য দোয়া মুনাজাত করা হয়।
_শেষে Naser Chowdhury আহ্বয়াক ও বাবুল হাজারী সদস্য সচিব করে ৩১জন সদস্য বিশিষ্ট শারজাহ আওয়ামী যুবলীগ এর আওয়াতাধীন “সানাইয়া যুবলীগ” এর ইউনিট কমিটির আহ্বয়াক কমিটি ঘোষনা করা হয়।

সর্বশেষ পোস্ট

নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে ২টি মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক।

নিউজিল্যান্ডে ২টি  মসজিদে সন্ত্রাসী হামলা, হতাহত অনেক। কোন কোন পত্রিকায় ২৭ জন নিহত হয়েছে বলে তথ্য এসেছে।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু...